টঙ্গীতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

আপডেট : ০৯ জুন ২০১৫, ১৫:১৯
 
গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে আগুনে সব মালামাল পুড়ে গেছে। সোমবার রাত পৌনে ১২টার দিকে মিলগেট এলাকায় ‘কামাল এন্টারপ্রাইজ’ নামের গুদামটিতে এই আগুন লাগে।
 
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম মিয়া জানান, ফায়ার সর্ভিসের তিনটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় রাত সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
আগুনে ঝুটের গুদামে রাখা সব মালামাল পুড়ে গেছে। তবে এতে কেউ আহত হননি।