ফেনীতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০১৫, ২০:৪১
 
ফেনী সদর উপজেলার বিসিক শিল্প এলাকার তালতলায় বেলাল কলোনিতে মঙ্গলবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক শিশু। মৃতরা হলেন, ওই কলোনির মো. ইয়াকুব আলী (৩৫) ও প্রতিবেশী যোগমায়া (৩০)।
 
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে ইসমাইল বাড়ির উঠানে খেলার সময় ঝুলন্ত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। প্রতিবেশী যোগমায়া তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুত্স্পৃষ্ট হন। এ সময় শিশু ইসমাইলের বাবা ইয়াকুব আলী তাদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়। এতে শিশুটি আহত হলেও ঘটনাস্থলেই মারা যায় ইয়াকুব আলী ও যোগমায়া।
 
ফেনী মডেল থানার এসআই জিয়াউল হক জানান, ইয়াকুব বিসিক শিল্প এলাকায় আবুল খায়ের ম্যাচ ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আবদুর রশিদের ছেলে এবং যোগমায়া ফুলগাজী উপজেলার পুরাতর মুন্সিরহাট এলাকার সুকুমার দেব নাথের স্ত্রী।