চীন সফরে যাচ্ছেন অং সান সুচি

আপডেট : ১০ জুন ২০১৫, ১১:৫০
 
মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন। বুধবার থেকে এই সফর শুরু হবে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন সু চি।
 
অং সান সুচি এমন সময় সফর চীন সফর করছেন যখন দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পারস্পরিক সীমান্তের কাছে সহিংসতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে মিয়ানমারের শীতল সম্পর্ক চলছে।