মুন্সীগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০১৫, ১৩:২৮
 
মুন্সীগঞ্জে বজ্রপাতে নুর হোসেন (৪০) নামে এক শ্রমিক মারা গেছেন। এসময় আরো দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সদর উপজেলার কাঠপট্টি এলাকায় হাতেম আলীর ইটের ভাটায় এই ঘটনা ঘটে। নুর শরিয়তপুরে জাজিরা উপজেলার জাজিরা গ্রামের সামসুল বেপারীর ছেলে।
 
আহতরা হলেন- আহত পটুয়াখালীর মো. মোশারফ (২৩) ও শরিয়তপুরের মো. জসিম (৩৫)। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. মো. কাইয়ুম পোদ্দার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই নুর হোসেন মারা গেছেন। আহতদের ভর্তি করা হয়েছে।