মুন্সীগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট : ১১ জুন ২০১৫, ১৩:৩৬
 
মুন্সীগঞ্জ শহরের পাঁচঘড়িয়াকান্দিতে মরিয়ম আক্তার নিশি (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ শাশুড়ি ফাতেমা বেগমকে (৫০) আটক করেছে। তবে স্বামী আল আমিন ব্যাপারী পলাতক রয়েছেন। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
 
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে কলহের জেরে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আল আমিন পালিয়ে যায়। নিশির পরিবার এই হত্যার সাথে শাশুড়ি ফাতেমা বেগমের জড়িত থাকার অভিযোগ তুলেছেন।
 
মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুছ আলী জানান, নিহতের মা শেফালী বেগম বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। আল আমিনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।