ঢাকা রিজেন্সীর ঐতিহ্যবাহী ইফতার

আপডেট : ১১ জুন ২০১৫, ১৬:০৫

আর মাত্র কয়েকদিন পর থেকেই শুরু হতে যাচ্ছে মাহে রমজান, সাথে বদলে যাবে প্রতিদিনের নিয়মও। রমজানকে সামনে রেখে আয়োজনেরও যেন কমতি থাকে না। আর রমজানে ঢাকা রিজেন্সীতে আয়োজনও থাকে একটু ভিন্ন রকমের ঐতিহ্যবাহী এবং মজাদার ইফতার নিয়ে।

 

অ্যারাবিয়ান এবং দেশীয় মজার মজার সব ইফতার হুমুস, সরমা, কাবসা, বাকলাভা, কাতায়েফ, এর সাথে বাঙালি ছোলা, পিঁয়াজু, বেগুনি, শাহী হালিম, রেশমি জিলেপিসহ আরও অনেক কিছু। আর এই ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ গ্রহণের জন্য চলে আসতে হবে ঢাকা রিজেন্সীর গ্র্যান্ডডিয়স রেস্টুরেন্টে।

 

যারা ইফতার করতে আসবেন, তাদের জন্য আরও একটি সুখবর হলো, ইফতার করেই কিন্তু বিরতি না, আছে স্পেশাল রাতের খাবারের আয়োজনও। বিস্তারিত জানতে এবং বুকিংয়ের জন্য যোগাযোগ করুন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে।