বাঙালি অধ্যুষিত লন্ডনের টাওয়ার হ্যামলেটসে ভোটে জিতে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির প্রার্থী জন বিগস। শুক্রবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
গত বছর অনুষ্ঠিত নির্বাচনে বিতর্কিত বাংলাদেশি লুত্ফুর রহমানের কাছে হেরেছিলেন বিগস। ঐ ভোটে জালিয়াতির জন্য আদালতের আদেশে মেয়র পদ হারাতে হয় লুত্ফুরকে। তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়।
IMG0
বৃহস্পতিবারের নির্বাচনে মেয়র পদের দশ প্রার্থীর মধ্যে লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩২ হাজার ৭৫৪ ভোট। বাংলাদেশি রাবিনা খানকে হারিয়ে জয়ী হন তিনি। রাবিনা পেয়েছেন ২৬ হাজার ৩৮৪ ভোট। শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তা জন বিগসকে বিজয়ী ঘোষণা করেন।
এবার নির্বাচনে ৩৭ দশমিক ৭৩ শতাংশ ভোট পড়েছে বলে টাওয়ার হ্যামলেটসের ফলাফলে জানানো হয়। সূত্র: বিবিসি।
