ভারতের আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদ বিপদ-সীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। এর ফলে রাজ্যের অন্তত ১৫টি জেলার প্রায় তিন লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন। তবে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। খবর বিবিসির।
আসামের বিপর্যয় ব্যবস্থাপনা দফতরের পক্ষ থেকে জানানো হয়ছে—লখিমপুর, শোনিতপুর, বরপেটা আর গোয়ালপাড়া জেলাগুলোতে সব থেকে বেশি মানুষ বন্যার কবলে পড়েছে। বিভিন্ন জেলায় ছয়টি ত্রাণশিবির খোলা হয়েছে। শুক্রবার পর্যন্ত প্রায় সাড়ে চার শ মানুষ ত্রাণ-শিবিরগুলোতে আশ্রয় গ্রহণ করেছে।
উল্লেখ্য, এ বছর এটাই আসামে প্রথম বন্যা।
