মাদক বিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট : ১২ জুন ২০১৫, ১৮:২১
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার শিল্পকলা একাডেমিতে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের আয়োজক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ইয়ুথ ফাস্ট কন্সার্ন্স।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদফতরের মহাপরিচালক মো. বজলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিওয়াইএফসিয়ের জাতীয় পরিচালক ড. পিটার হালদার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ। 
 
প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ২৪ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হবে। বিজয়ীদের পদক দেয়া হবে ২৬ জুন ওসমানী স্মৃতি মিলনায়তনে।