ভারতে নদীতে গাড়ি, নিহত ২২

আপডেট : ১৩ জুন ২০১৫, ১১:৩৩
 
ভারতের অন্ধ্র প্রদেশে যাত্রী বহনকারী একটি গাড়ি নদীতে পড়ে অন্ততপক্ষে ২২ জন মারা গেছেন। শনিবার সকালে গোদাবরি নদীতে গাড়িটি পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে আটজন নারী  ও সাতটি শিশু রয়েছে। এই ঘটনায় ১২ বছরের এক শিশু বেঁচে গেছে। তাকে হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
 
তীর্থযাত্রী বহনকারী ঐ গাড়িটি তিরুপাতি থেকে ফিরছিল। ধলেশ্বরাম সেতু পার হওয়ার সময় গাড়িটি পড়ে গিয়ে ২৫-৩০ ফুট নিচে পানিতে ডুবে যায়। নিহতদের সবাই বিশাখাপট্টম জেলার আচুতাপুরম গ্রামের অধিবাসী।
 
পুলিশ জানিয়েছে, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর একটি দেয়ালে ধাক্কা লেগে গোদাবরি নদীতে ডুবে যায়। সূত্র: এনডিটিভি।