সুইডিশ যুবরাজ কার্ল ফিলিপ শনিবার বিয়ে করতে যাচ্ছেন। পাত্রী তার প্রেমিকা সাবেক টিভি রিয়ালিটি তারকা সোফিয়া হেলিকভিস্ট (৩০)। বিয়ের পর সোফিয়া রাজকুমারী হিসেবে অভিষিক্ত হবেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথমবারের মতো সুইডেনের রাজপরিবারের বাইরের কোনো সাধারণ নারী রাজকুমারী হতে যাচ্ছেন।
সোফিয়া একসময় মডেল হিসেবে কাজ করতেন। পরে তিনি যোগব্যায়ামের প্রশিক্ষক হন। এখন মানবসেবা কাজে নিয়োজিত আছেন।
৩৬ বছর বয়সী যুবরাজ কার্ল ফিলিপ সুইডিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী।
২০১০ সালে প্রথম এই জুটিকে একসঙ্গে রেস্টুেরেন্টে দেখা যায়। এর কিছুদিন পর তাদের সম্পর্কের কথা প্রকাশ পায়। সূত্র: বিবিসি।
