শনিবার থেকে প্রচারণায় নামছেন হিলারি

আপডেট : ১৩ জুন ২০১৫, ১৪:৪২
 
যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শনিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন হিলারি ক্লিনটন। নিউইয়র্কে একটি সমাবেশের মাধ্যমে প্রচারণা শুরু করবেন সাবেক ফার্স্টলেডি।
 
এএফপরি প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটন ও কুইন্সের মাঝে অবস্থিত রোজভেল্ট আইল্যান্ডে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশে যোগ দেবেন তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাদের কন্যা চেলসি ক্লিনটন।
 
নির্বাচনি প্রচারণা উপলক্ষে শুক্রবার এক ভিডিও বার্তায় হিলারি বলেন, মধ্যবিত্তদের জন্য কাজ করতে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন। তিনি তাদের সমস্যা নিয়ে চিন্তা করেন।
 
তিনি বলেন, প্রতিটা মানুষই একটা সুযোগের দাবিদার। এই সুযোগ সৃষ্টি করাই আমাদের স্বপ্ন। প্রতিটি আমেরিকান ও তাদের পরিবারের একজন চ্যাম্পিয়ন দরকার, যে তাদের জন্য প্রতিটা দিন, প্রতিটা সময় লড়াই করবে। আমি সেই চ্যাম্পিয়ন হতে চাই।
 
২০১৬ সালের নির্বাচনী লড়াইয়ে জয়ী হলে হিলারি ক্লিনটনই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। সূত্র: এএফপি।