লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি): জাতীয় সংসদে সেনাবাহিনী ও বাঙালিদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য প্রদানের অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বাসিন্দারা। সচেতন পার্বত্যবাসীর ব্যানারে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনটি করা হয়।আধাঘণ্টাব্যাপী মানববন্ধন পরে রূপ নেয় বিক্ষোভ মিছিলে। মিছিলটি উপজেলা সদর, বেলতলী পাড়া ও থানা এলাকায় প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে বাঙালি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে সেনাবাহিনী ও পার্বত্য বাঙালিদের নিয়ে যে মিথ্যা বক্তব্য দিয়েছেন তা পার্বত্যবাসী মেনে নিবে না। মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল হাসেম চৌধুরী, আব্দুর রশিদ মোল্লা, আব্দুল মাজেদ গাজি, খন্দকার আব্দুল ওহাব ও মোঃ রেজাউল করিম —ইত্তেফাক
