দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আফ্রিকান ইউনিয়নের ২৫ তম শীর্ষ সন্মেলনে হলিউডের সুপার স্টার ও জাতিসংঘের শরনার্থী বিষয়ক দূত অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ‘আফ্রিকার নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার।’
অ্যাঞ্জেলিনা জোলি নারীর প্রতি সর ধরনের সহিংসতার অবসানের আহ্ববান জানিয়ে বলেন, ‘আফ্রিকাতে ৫ কোটি মানুষ যুদ্ধের কারণে গৃহহীন হয়েছেন যাদের অর্ধেকই নারী ও শিশু।’
যৌন নিপীড়ন যতটা গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত্ ততটা অপরাধ হিসেবে বিবেচনা করা হয় না আফ্রিকায়। অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা ক্ষমা পেয়ে যায়। সশস্ত্র গোষ্ঠীগুলো যৌন সহিংসতাকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবেই বিবেচনা করে। এ জন্য তাদের শাস্তি পেতে হয় না। পরিস্থিতির উন্নতি ঘটেছে সামান্যই।
আফ্রিকান ইউনিয়ন কমিশনের সভানেত্রী কসাজানা লামিনি জুমা বলেন, ‘অফ্রিকায় যুদ্ধ বন্ধে নারীদের ভূমিকা পালন করতে হবে। সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত বন্ধে আলোচনার টেবিলে নারীদের থাকতে হবে। সত্যিকারের শান্তি ও স্থিতিশীলতার জন্য নারীদের কথা অবশ্যই শুনতে হবে।’
