সুইডিশ যুবরাজ কার্ল ফিলিপ সাবেক টপলেস মডেল সোফিয়া হেল্কভিস্টকে বিয়ে করতে চলেছে। এই বিয়ের মাধ্যমে সুইডেনের রাজপরিবারের বাইরের কোনো ‘সাধারণ’ নারী এই প্রথম রাজকুমারী হতে যাচ্ছেন। শনিবার স্টকহোমে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
সোফিয়ার বয়স ৩০। তিনি টপলেস মডেল হিসেবে কাজ করতেন এবং টেলিভিশনের রিয়েলিটি তারকা ছিলেন। পরে যোগব্যায়ামের প্রশিক্ষক হন। অপরদিকে, ৩৬ বছর বয়সী যুবরাজ ফিলিপ সুইডেনের সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী। ২০১০ সালে একটি রেস্তোরাঁয় এই জুটির প্রথম সাক্ষাৎ হয় বলে জানা গেছে। পরে তাদের সম্পর্কের বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আসে।
IMG0
তার টপলেস মডেলিং প্রসঙ্গে সোফিয়া বলেছেন, 'পূর্বের জীবন নিয়ে আমার কোন অনুশোচনা নেই। এই অভিজ্ঞতাগুলোই আজকের আমাকে তৈরি করেছে।'
বেশ কয়েক বছর ধরেই সুইডেনে রাজপরিবারের জনপ্রিয়তা কমছে। তা সত্ত্বেও এই জুটির বিয়ে উপলক্ষে স্টকহোমের রাজপথে লাখো মানুষের ঢল নামবে বলে আশা করা হচ্ছে। এ বিয়ের ঘটনাকে সত্যিকারের ‘সিনডেরেলার গল্প’ বলে বর্ণনা করেছেন দেশটির রাজপরিবার বিশেষজ্ঞ রজার লান্ডগ্রেন। সূত্র: বিবিসি
