জোবাইদা খানম সুমী কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য প্রকাশিত রসায়নে অনার্স ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। তার বাবা মো. মোবারক হোসেন চাঁদপুরের কচুয়া থানাধীন সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) পদে কর্মরত আছেন। মা জেছমিন বেগম একজন গৃহিণী। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার জয়নগর পাঁচকিত্তা গ্রামে। ৫ ভাই বোনের মধ্যে সুমী সকলের বড়। সুমী পুলিশ কর্মকর্তা হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করার অভিপ্রায় ব্যক্ত করেন। সে সকলের নিকট দোয়া প্রার্থী।
