নেপালে পুনরায় খুলেছে দর্শনীয় স্থানগুলো

আপডেট : ১৫ জুন ২০১৫, ১৫:২৭
 
গত এপ্রিলে নেপালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর রাজধানী কাঠমান্ডু ঐতিহাসিক স্থাপনাগুলো খুলে দেয়া হয়েছে। সোমবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, খুলে দেয়া স্থাপনাগুলো মধ্যে কাঠমাণ্ডুর ঐতিহাসিক 'নোবেল কোর্টস' বলে পরিচিত দুর্বার স্কয়ারও জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। ভূমিকম্পে এটি মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
 
IMG0
 
ঐতিহাসিক স্থাপনাগুলো এত দ্রুত সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ায় এগুলোর নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনেস্কো। তবে নেপালি কর্মকর্তারা বলছেন, ঐতিহাসিক স্থাপনাগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
 
এদিকে দুর্বার স্কয়ার ছাড়াও শম্ভুনাথ বৌদ্ধ মন্দিরসহ আরো কয়েকটি ঐতিহাসিক স্থাপনাও সাধারণের জন্য উন্মুক্ত করার প্রক্রিয়া চলছে। 
 
IMG1
 
ভূমিকম্পের পরপরই ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা জানিয়েছিলেন যে, কাঠমাণ্ডুতে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অপূরণীয়।
 
গত ২৫ এপ্রিল আঘাত হানা ভূমিকম্পে নেপালে কমপক্ষে আট হাজার মানুষ প্রাণ হারায় এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সূত্র: বিবিসি।