রংপুর বিভাগের সেরা ১০ কলেজ নির্বাচিত

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২২:০৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে ২০১৭ সালে ‘কলেজ পারফরমেন্স র্যাংকিং’-এ জাতীয় পর্যায়ে রংপুর বিভাগের ১০ কলেজ সেরা নির্বাচিত হয়েছে। রংপুর অঞ্চলের সেরা ১০ কলেজের মধ্যে হলো- কারমাইকেল কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, রংপুর সরকারি কলেজ, লালমনিরহাটের উত্তরবাংলা কলেজ, হাতিবান্ধা আলিমুদ্দিন কলেজ, রংপুরের সরকারি বেগম রোকেয়া কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ ও দিনাজপুরের কেবিএম কলেজ। এ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিভুক্ত সেরা নির্বাচিত ৭৬টি কলেজকে সম্মাননা প্রদান ও পুরস্কৃত করা হবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক তথ্যে জানা গেছে।