ছেলেকে দেয়া নেপোলিয়ানের উপহার নিলামে

আপডেট : ১৬ জুন ২০১৫, ০২:২৫

নেপোলিয়ান বোনাপার্টের ছেলের এক জোড়া পিস্তল আগামী জুলাই মাসে লন্ডনে নিলামে উঠতে যাচ্ছে। সাদাবির এই নিলামে এই জোড়া পিস্তল প্রায় দুই মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পিস্তল দুটো ১৮১৪ সালের।

 

সাদাবি বলছে, ফরাসি সম্রাট নেপোলিয়ান এই জোড়া পিস্তল তার তত্কালীন তিন বছর বয়সী ছেলেকে উপহার হিসেবে দিয়েছিলেন। এটাই ছিল সন্তানকে দেয়া তার শেষ উপহার। পিস্তলটিতে সোনার কাজ করা। এর গায়ে নেপোলিয়ান যুগের প্রতীক যেমন ঈগল এবং ইতালির লোহার মুকুট বসানো। সন্তানকে এই উপহার দেয়ার কয়েকদিন  পরই নেপোলিয়ান এক যুদ্ধে পরাজিত হন এবং তারপর তাকে এলবা দ্বীপে নির্বাসন পাঠানো হয়। সাদাবির কর্মকর্তারা বলছেন, এই উপহারের মধ্যে নেপোলিয়ানের জীবনের ব্যক্তিগত এক ট্র্যাজেডি ফুটে উঠেছে। সেটা ছিল ১৮১৪ সালের জানুয়ারি মাস যখন নেপোলিয়ান তার প্রিয় সন্তানকে শেষাবারের মতো দেখতে পেয়েছিলেন এবং তারপরই তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। তার কয়েক সপ্তাহ পরই সম্রাট পরাজিত হন, সিংহাসনচ্যুত হন এবং বাধ্য হন নির্বাসনে যেতে। তার এক বছর পর ১৮১৫ সালে ওয়াটার লু যুদ্ধে ইংরেজদের কাছে চূড়ান্ত পরাজয় ঘটে। আটলান্টিকের প্রত্যন্ত দ্বীপ সেন্ট হেলেনাতে তাকে বন্দি করে রাখা হয় যেখানে তিনি ১৮২১ সালের ৫ মে মৃত্যুবরণ করেন। নেপোলিয়ান বোনাপার্ট ১৮০৪ সালে নিজেকে সম্রাট হিসেবে। -বিবিসি