নাগরপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২২:০৬

নাগরপুরে ট্রাক চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছে। গতকাল রবিবার সকালে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শাহাজাহান মিয়া (৪৭) উপজেলার ডাঙ্গা শালিনা পাড়া গ্রামের মৃত রেকাত আলীর ছেলে। জানা যায়, রবিবার ভোরে বাড়ি থেকে বের হয়ে ভ্যানচালক শাহাজাহান তার ভ্যান নিয়ে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক অফিস মোড়ে পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে শাহাজাহান মিয়ার দেহ ছিন্নভিন্ন হয়ে মারা  যায়।

দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, রবিবার সকালে গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি হলেন মুসলিমউদ্দিন(৭০)।  গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক বজলুর রহমান জানান, উপজেলার আড্ডা-সরাইগাছি সড়কের বড়দাদপুরে পিকনিকের একটি বাসের সাথে একটি অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যান আরোহী নওগাঁর পোরশা উপজেলার মহাডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মুসলিমউদ্দিন নিহত ও ভ্যানচালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা সরাইগাছি মোড়ে বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।