৫৪ হাজার টাকার জাল নোটসহ আটক ১

আপডেট : ১৬ জুন ২০১৫, ১১:২১
 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫৪ হাজার টাকার মূল্যের জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১০ তাকে আটক করা হয়। মঙ্গলবার র‌্যাবের পক্ষ এই তথ্য জানানো হয়।
র‌্যাব জানিয়েছে, সিদ্ধিরগঞ্জের পাইনাদি শাপলা চত্ত্বর থেকে ৫৪ হাজার টাকার জালনোটসহ একজনকে আটক করা হয়। এর মধ্যে এক হাজার টাকার পাঁচটি জালুনোট ও ৫০০ টাকার ৯৮টি জালনোট রয়েছে।