ইয়েমেনে জঙ্গি সংগঠন আল কায়েদার প্রধান শেখ আবু নশির নাসের আল ওহাইশি মার্কিন ড্রোন (চালক বিহীন বিমান) হামলায় নিহত হয়েছেন। এ ঘটানায় তার সঙ্গি আরও দুই জঙ্গি যোদ্ধাও নিহত হয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে।
বার্তা সংস্থাটি মঙ্গলবার জানায়, আল কায়েদার একজন মুখপাত্র জানিয়েছেন, ইয়েমেনে শীর্ষ নেতা নাসের আরো দুই সঙ্গিসহ নিহত হয়েছেন।
সিএনএন জানিয়েছে, গত শুক্রবার ইয়েমেনের হাদরামৌত অঞ্চলে নাসেরের ওপর এই হামলা চালানো হয়।
তিনি গত জানুয়ারিতে প্যারিসে রম্য সাময়িকী শারলি এবদো হামলার জন্য দায়ী বলে মনে করা হয়। এছাড়া ২০০৯ সালে বড়দিনে মার্কিন ব্যবসায়ীক বিমান উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের মূল হোতাও তিনি।
নাসের ছিলেন আরব দেশগুলোতে আল-কায়েদার ইন অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) শীর্ষ নেতা এবং বিশ্বব্যাপী আল-কায়েদার সেকেন্ড ইন কমান্ড। এছাড়া তিনি ছিলেন সাবেক আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের অন্যতম সহযোগী।
সোমবার ইয়েমেনের জাতীয় নিরাপত্তা বিভাগের দু’জন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। তবে পেন্টাগনের কোনও সূত্র এই তথ্য নিশ্চিত করেনি। যদিও ওয়াহাইসির অনুসারীদের বেশ কয়েকজন টুইটারে তাকে শহীদ উল্লেখ করে টুইট করেছেন।
