দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাসে মঙ্গলবার আরো তিনজন মারা গেছেন। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকের সংখ্যা বেড়ে ১৯ জনে হয়েছে।
আজ নতুন করে আরো চারজন মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে সেখানে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে মোট ১৫৪ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মার্স ভাইরাসে আক্রান্ত ১৫৪ জনের মধ্যে ১৭ জন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত মার্স ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই কমতে দেখা যাচ্ছে। এতে আশা করা হচ্ছে যে, এই ভাইরাসের প্রভাব ক্রমেই কমে আসছে। সূত্র: এএফপি।
