খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ূন কবির বালু হত্যার একাদশতম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার খুলনায় দিনব্যাপী প্রতীক গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে। খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে খুলনা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
প্রতীক গণ-অনশন কর্মসূচি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে। এ সময় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিটির আহবায়ক গৌরাঙ্গ নন্দী।
এতে বক্তারা বলেন, বিগত জোট সরকারের আমলে সাংবাদিক হুমায়ুন কবীর বালু, মানিক সাহা, হারুনূর রশিদ খোকন, শেখ বেলাল উদ্দীন, শামসুর রহমান কেবলসহ বেশ কয়েকজন সাংবাদিক সন্ত্রাসীদের গুলি ও বোমায় নিহত হয়েছেন। কিন্তু একটি হত্যাকান্ডেরও বিচার হয়নি। তারা বলেন, তারা বালুসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের
দাবি জানান।
স্থানীয় দৈনিক সময়ের খবর এর সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু ও দেশসংযোগ পত্রিকার সম্পাদক মুন্সী মাহাবুব আলম সোহাগের পরিচালনায় প্রতীক অনশন কর্মসূচিতে বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ, খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক, খুলনা প্রেসক্লাব সভাপতি মকবুল হোসেন মিন্টু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ্জামান, মংলা বন্দর ব্যাবহারকারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, পোল্ট্রি ফিস ফিড দোকান মালিক সমিতির বিভাগীয় সমন্বয়কারী সোহরাব হোসেন, সিপিবির মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম, আজিজুল হাসান দুলু, আরাফঅত হোসেন পল্টু, শহিদুল ইসলাম, কানাই মন্ডল, হাফিজুর রহমান, সাংবাদিক নেতৃবৃন্দ শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, এস এম হাবিব, আবু তৈয়ব, শেখ দিদারুল আলম, মোঃ জাকির হোসেন, ইউনিটির সদস্য সচিব শাহ আলম, মোঃ সাহেব আলী, সুবীর কুমার রায়, মোজাম্মেল হক হাওলাদার, হাসান আহমেদ মোলা, হেদায়েৎ হোসেন, কৌশিক দে, কাজী শামীম আহমেদ, তরিকুল ইসলাম, মোঃ রাশিদুল ইসলাম, মোস্তফা জামাল পপলু, এইচএম শামীমুজ্জামান, মলিক সুধাংশু, অরুন মন্ডল, মিজানুর রহমান মিল্টন, মোঃ নুরুজ্জামান, গাজী মনিরুজ্জামান, মাকসুদ আলী, মাহবুবুর রহমান মুন্না, জাহিদ হোসেন বিপ্লব, এস এম মোস্তাফিজুর রহমান, তরুণ চক্রবর্তী বিষ্ণু, মোলা আব্দুর রব, মোঃ রুহুল আমিন প্রমুখ।
অনশন কর্মসূচিতে আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, খুলনা জেলা পরিষদ, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, খুলনা প্রেসক্লাব, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটি, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টিভি রিপোটার্স ইউনিটি, টিভি ক্যামেরাম্যান এসোসিয়েশন, জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন, স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সাংবাদিক বালু স্মৃতি পরিষদ, সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদ, সাংবাদিক রফিকুজ্জামান স্মৃতি পরিষদ, রূপসা, ফুলতলা, চুকনগর ও রামপাল প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন সাংবাদিক বালু হত্যার বিচার দাবি কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
বিকালে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক শরবত পান কারিয়ে অনশনকারীদের অনশন ভঙ্গ করান। এ সময় চেম্বরের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে, প্রতীক গণ-অনশন শেষে খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটি আরও ২দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৭ জুন সাংবাদিক বালুর হত্যাবার্ষিকীতে সকাল ১০টায় খুলনা প্রেস ক্লাবে জমায়েত ও কালো ব্যাজ ধারণ, নগরীতে শোক র্যালি ও প্রেসক্লাব চত্বরের সাংবাদিক স্মৃতিস্তম্ভে মাল্যদান এবং ২৮ জুন সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা।
