জেলার টঙ্গী উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, ক্ষতিকর রং ব্যবহার করার অভিযোগ একটি বেকারি কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের ভ্রাম্যমাণ আদালত টঙ্গী এলাকার বনমালা রোডে অবস্থিত ‘আলী বাবা সুইটস অ্যান্ড বেকারির’ কারখানায় অভিযান চালায়।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন জানান, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে জনস্বাস্থ্য সুরক্ষায় ও বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিতকল্পে জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
