জাতিসংঘ মহাসচিব বান কি-মুন পবিত্র রমজান উপলক্ষে ইয়েমেনে দুই সপ্তাহের মানবিক অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন। দেশটিতে রক্তক্ষয়ী সংঘাত থামানোর লক্ষ্যে জেনেভায় আলোচনার প্রেক্ষাপটে সোমবার তিনি এ আহবান জানান।
মুন বলেন, ‘আমি আবারো দুই সপ্তাহের মানবিক অস্ত্রবিরতির গুরুত্বের ওপর জোর দিচ্ছি।’ আগামী দুইদিনের মধ্যে রমজান শুরু হচ্ছে এবং রমজান হল সম্প্রীতি, শান্তিতে ও মিলেমিশে থাকার সময়। সূত্র: এএফপি
