ভারতে ফের ভেঙে পড়ল দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমান 'জাগুয়ার'। মঙ্গলবার সকালে ‘রুটিন’ উড্ডয়নের সময় উত্তর প্রদেশে এলাহাবাদের কাছে বিধ্বস্ত হয় বিমানটি। তবে বিমানটির দু’জন পাইলটই সুরক্ষিত রয়েছেন।
এই ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এদিন সকাল ৭টা ২৫-এ এলাহাবাদ থেকে উড়েছিল বিমানটি। ওড়ার ২২ মিনিট পর সেটি এলাহাবাদ থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ভেঙে পড়ে। এর আগে গত মার্চে হরিয়ানার কাছে একটি ধানক্ষেতের উপর ভেঙে পড়েছিল একটি 'জাগুয়ার'। সেই ঘটনাতেও পাইলটরা সুরক্ষিত ছিলেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা
