খ্রিস্টান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস পৃথিবীকে রক্ষা এবং বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানাবেন। পোপ লিখিত, ফাঁস হয়ে ব্যাপকভাবে তোলপাড় হওয়া একটি চিঠির আলোকে এ আহ্বানের কথা জানা গেছে। খবর বিবিসির।
ইতালির এল’এসপ্রেসো ম্যাগাজিনে প্রকাশিত এ দলিলে বলা হয়, বৈশ্বিক উষ্ণতা সরাসরিভাবে মানুষের কার্যকলাপ এবং জীবশ্ম জ্বালানির নিবিড় ব্যবহারের সাথে সম্পর্কযুক্ত।
১৯২ পৃষ্ঠাযুক্ত ব্যাপক প্রচারণার নথিটি - সর্বোচ্চ স্তরের শিক্ষাভিত্তিক দলিল। ‘ল্যাউডাটু সি: ওন দ্য কেয়ার অব দ্য কমন হোম’ শিরোনাম করা দলিলটি পোপই অনুমোদন করতে পারে।
দলিলে পোপ ফ্রান্সিস বিধাতার সৃষ্টি রক্ষার জন্য বিজ্ঞান এবং নৈতিক কারণ উভয়ই উপস্থাপন করেছেন।
নথির ফাঁস করার ঘটনাকে ভ্যাটিকান ‘হায়ানার’ কাজ বলে উল্লেখ করেছেন।
চূড়ান্ত বর্ণনা পরিকল্পনা মাফিক বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
