ইটালি ও গ্রীসে অভিবাসন প্রত্যাশী হাজারো মানুষকে নিয়ে কি করা হবে তা নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইউরোপের দেশগুলো।
দেশ দুটির চাওয়া ইউরোপের বাকি দেশগুলো মিলে তাদের দেশে আসা অভিবাসীদের দায়দায়িত্ব ভাগাভাগি করে নিক। কিন্তু পোল্যান্ড ও হাঙ্গেরিসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ এ ধরনের বাধ্যবাধকতার বিরোধিতা করেছে।
অন্যদিকে যুক্তরাজ্য বলছে, তারা এই ইস্যুতে নিজেদের জড়াতে চায় না। কোনো কোনো দেশ আবার এই অভিবাসীদের স্বদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে। ফলশ্রুতিতে ইউরোপের ঐক্য এবং সহযোগিতামূলক নীতি এখন হুমকির মুখে পড়েছে।
এখন একটাই আশা, আগামী সপ্তায় একটি শীর্ষ সম্মেলনে ইউরোপের নেতারা হয়তো এই অভিবাসন ইস্যুতে একটি নীতিমালা প্রণয়ন করতে পারবেন।
খবর বিবিসি বাংলা অনলাইনের।
