তুরস্কের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সুলায়মান ডেমিরেল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ৯০ বছর বয়সে বুধবার তিনি মারা যান।
বেসরকারি আঙ্কারা হাসপাতালের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাতোলিয়ার খবরে বলা হয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ডেমিরেল মারা গেছেন। তিনি আঙ্কারা হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন।
সুলায়মান ১৯৬০, ১৯৭০ ও পরে ১৯৯০ এর দশকের বিভিন্ন সময়ে তুরস্কের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর তিনি ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন।
ক্ষমতায় থাকাকালে তুরস্কের কেন্দ্রীয় আবাদি অঞ্চলে সমর্থকদের কাছে তিনি ‘বাবা’, ‘ড্যাড’ বলে পরিচিত হয়ে উঠেছিলেন। সূত্র: এএফপি।
