বোকো হারাম নির্মূলে ৫০ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৭ জুন ২০১৫, ১৭:৫৩
 
নাইজেরিয়ার বোকো হারাম জঙ্গিদের নির্মূলে গঠিত বহুজাতিক বাহিনীকে ৫০ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
 
দেশটির একজন কর্মকর্তা লিন্ডা থমাস বলেন—বোকো হারাম শুধু নাইজেরিয়ার সমস্যা নয়। সম্প্রতি প্রতিবেশী দেশ চাদে বোকো হারামের আত্নঘাতী হামলায় ২০ জন নিহত হন। বোকো হারাম বিরোধী পাঁচটি দেশের যৌথ বাহিনীর প্রধান কার্যালয় হবে চাদে।
 
গত মাসে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি ক্ষমতা নেয়ার পর যৌথ বাহনী গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার পূর্বসূরি প্রেসিডেন্ট গুডলাক জনাথন যৌথ বাহিনী গঠনের ব্যাপারে সংশয়ে ছিলেন। তার ভয় ছিল এ ধরনের বাহিনী নাইজেরিয়ার সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে।