চিড়িয়াখানা থেকে পালানো বাঘের হামলায় মানুষের মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০১৫, ২২:০১
 
আমেরিকার জর্জিয়ায় চিড়িয়াখানা থেকে পালানো একটি বাঘের হামলায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরো এক জন আহত হয়েছেন।
 
বাঘটিকে অবশ্য পরে গুলি করে হত্যা করেছে পুলিশ। রাজ্যটিতে প্রচণ্ড বন্যার পর রাজধানী তিবলিসের একটি চিড়িয়াখানার প্রাণীরা পালিয়ে গিয়েছিল।
 
বাঘটিকে হত্যা করা হলেও চিড়িয়া খানাটির অনেক প্রাণী এখনো ঘুরে বেড়াচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। জর্জিয়ার রাস্তায় সিংহ, জলহস্তী, ভালুকসহ অনেক জন্তুকে ঘুরে বেড়াতে দেখা গেছে।
 
IMG0
 
সেখানকার নাগরিকদের ঘরের ভিতরে থাকার অনুরোধ জানানো হয়েছে এবং এই প্রাণীদের সংস্পর্শ এড়িয়ে যেতে বলা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান