যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুকধারীদের হামলায় নিহত ৯

আপডেট : ১৮ জুন ২০১৫, ১১:২৬
যুক্তরাষ্ট্রের  সাউথ ক্যারোলিনার একটি চার্চে বন্দুকধারীদের হামালায় নয়জন নিহত হয়েছেন। খবর রয়টার্স’র। 
 
স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে সাউথ ক্যারোলিনার চ্যারলেসটনের ঐতিহাসিক আফ্রিকান- অ্যামেরিকান চার্চে এ ঘটনা ঘটে।
 
চ্যারলেসটন পুলিশের মুখপাত্র চালর্স ফ্র্যান্সিস জানান, পুলিশ এ ঘটনার  জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।