শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আমিনুল হক ভূইয়ার পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সরকার সমর্থিত শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন আওয়ামী-বাম সমর্থিত শিক্ষক পরিষদের নেতা অধ্যাপক ড. সৈয়দ সাসুল আলম, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস ও সহযোগী অধ্যাপক মো: ফারুক উদ্দিন প্রমুখ।
ছুটিতে থাকা ভিসি প্রফেসর ড. মো: আমিনুল হক ভূইয়াকে আগামী ২৪ জুনের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন শিক্ষকরা। ভিসির বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ আনলেও অনিয়মের নির্দিষ্ট কোন তথ্য দিতে পারেননি আন্দালনকারী শিক্ষকরা।
আওয়ামী-বাম শিক্ষক পরিষদের একাংশের ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক নাজিয়া চৌধুরী বলেন, অবিলম্বে পদত্যাগ না করলে ২৩ জুন ভিসির বাসভবন ঘেরাও করে ভিসিকে বিদায় দেয়ার হুমকি দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আমিনুল হক ভূইয়া জানান, নির্ধারিত ছুটি শেষে ২৪ জুন যোগদান করবেন।
তিনি বলেন, ‘মহামান্য রাষ্টপতি আমাকে পাঠিয়েছেন, উনি যখন বলবেন, তখন আমি চলে যাব।’
