সাংবাদিক হাবিবুর রহমান মিলনের কুলখানি অনুষ্ঠিত

আপডেট : ১৯ জুন ২০১৫, ২১:৫৬
 
 
 
 
 
প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলনের কুলখানি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নিউ ইস্কাটনের গাউসনগরে বাদ আছর আয়োজিত কুলখানিতে অংশ নেন দেশের মন্ত্রী, সাংবাদিকসহ গণমান্য ব্যক্তিবর্গ। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীরা মরহুমের রুহের শান্তি কামনা করেন।
 
গত রবিবার রাত ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন হাবিবুর রহমান মিলন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসে জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
 
কুলখানিতে অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপ ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর প্রমুখ। দোয়া মাহফিলের পরে উপস্থিত সবাই ইফতারে অংশ নেন।