ভারতের মুম্বাইয়ে বিষাক্ত মদপানের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে আরো ৩০ জন বর্তমানে মৃত্যুর সাথে লড়ছে।
মুম্বাই পুলিশ জানায়, নিহতদের অধিকাংশ অটোরিক্সাচালক, পুরোনো কাপড় ও ভাঙ্গাড়ি সংগ্রাহক। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে মালাদ শহরতলির লক্ষ্মী নগর বস্তিতে এসব লোক বিষাক্ত মদ পান করে। প্লাস্টিক ব্যাগে এই মদ বিক্রি করা হয়।
মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়া বলেন, কর্তব্যে অবহেলার জন্য মালওয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ পাতিলসহ আট পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে এ মামলায় গ্রেফতারকৃত তিন ব্যক্তিকে শুক্রবার স্থানীয় একটি আদালতের মাধ্যমে এ মাসের ২৬ তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।
