কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার এক সাংবাদিককে গ্রেফতার করেছে জার্মানি। মিসরের অনুরোধে জার্মানি এই কাজ করেছে বলে দাবি করেছে আল-জাজিরা। রবিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আহমেদ মনসুর নামের ঐ সাংবাদিক চ্যানেলটির আরবি ভাষা সার্ভিসে কাজ করেন। বার্লিন থেকে কাতারে যাওয়ার বিমানে ওঠার আগে তাকে আটক করা হয়।
জার্মান এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, মিসর কর্তৃপক্ষ মানসুরের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
গত বছর তার অনুপস্থিতিতে মিসরের একটি আদালত নির্যাতনের অভিযোগে মানসুরকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে।
আল-জাজিরা বলেছে, মানসুরের ব্রিটেন ও মিসরের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সূত্র: বিবিসি।
