মানিকগঞ্জে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০০:০৭

মানিকগঞ্জ: ‘আঁধারের বিপরীতে জাগ্রত আমরা দ্রোহের অনল হাতে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে দুই দিনব্যাপী বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মানিকগঞ্জ জেলা শাখার ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার রাতে সম্মেলনের সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বদিউর রহমান ও শিবাণী ভট্টাচার্য। সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি লক্ষ্মী চ্যাটার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা উদীচীর বিদায়ী সভাপতি কাজী লুত্ফুন নাহার শিউলী ও সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান মামুন। এর আগে সন্ধ্যায় সংগঠনটির ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগামী দুই বছরের জন্য করা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে কাজী লুত্ফুন নাহার শিউলী ও মোস্তাফিজুর রহমান রহমান মামুনকে পুনরায় মনোনীত করা হয়। নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বদিউর রহমান। এই অনুষ্ঠানে জেলা উদীচীর পক্ষ থেকে সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কচি ও জেলা উদীচীর সভাপতি লক্ষ্মী চ্যাটার্জীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়           —ইত্তেফাক