মিরপুরে পিকআপ ভ্যান চাপায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০১৫, ২০:২৪
 
 
 
রাজধানীর মিরপুরে পিকআপ ভ্যানে চাপা পড়ে শাজাহান কাজী (৪০) নামের এক শ্রমিক মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনের সিরামিক কারখানার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
পিকআপ ভ্যান মালিক দেলোয়ার হোসেন জানান—সকালে শাজাহান তার পিকআপ থেকে রড নামাচ্ছিলেন। সে সময় পেছন থেকে অপর একটি পিকআপ ভ্যান শাজাহানকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার ভাই সুলতান আহম্মদ দুপুরে হাসপাতালে গিয়ে লাশটি বুঝে নিয়েছেন।
 
জানা গেছে—শাজাহান কাজী আদাবর শেখেরটেক ৬ নম্বর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল লতিফ কাজী।  তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী ধুমকির পাঙ্গাসিয়া গ্রামে।