মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার ইফতারিপণ্য ছাই

আপডেট : ২১ জুন ২০১৫, ২১:৪৫
 
 
রংপুরের মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ টাকার ইফতারি মালামাল পুড়ে ছাই গেছে। শনিবার দিনগত রাতে শঠিবাড়ী বন্দরের পুরাতন কল্পনা হোটেলের গুদামঘরে এ ঘটনা ঘটে।
 
হোটেল মালিক জানান—বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুনের লেলিহান শিখা গুদাম ঘরের চারপাশে ছড়িয়ে পড়লে ২০ বস্তা ময়দা, ৩০ বস্তা চিনি, ১৫ বস্তা ডালসহ ৩০ হাজার টাকার মিষ্টি পুড়ে যায়। এতে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।