আড়াইহাজারের কবি জাহাঙ্গীর আলম পল্লী কবি জসীম উদ্দীন পদক পেয়েছেন। শুক্রবার বিকালে ‘মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠো বাংলাদেশ’ শ্লোগান নিয়ে ‘অগ্রসরমান বাংলাদেশ কবি সংসদ’ এর ২১ বছর পূর্তি উপলক্ষে নবম জাতীয় কবি সম্মেলনে এই পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম পিএইডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ ইউনিভার্সিটির চেয়ারম্যান ডাঃ সায়মা আফরোজ ইভা, আলোকিত আড়াইহাজারের সম্পাদক আলী আশরাফ প্রমুখ।
