ছেলের গেঞ্জি দিয়ে সিলিংফ্যান পরিষ্কার করেছেন বাবা। এতে অভিমানে ক্ষুদ্ধ হয়ে আত্মহত্যা করেছেন মা। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯টার দিকে উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার খান মঞ্জিল নামক বাড়িতে।
নিহত শান্তা হোসেন (৩০) পুলিশ সদস্য লিখন উদ্দিনের স্ত্রী। তাদের ছয় বছরের একটি ছেলে রয়েছে।
নিহতের পরিবার ও উল্লাপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার ঘণ্টা খানেক আগেই লিখন ভুলক্রমে মেঝেতে পড়ে থাকা তার শিশু ছেলের গেঞ্জি দিয়ে ঘরের সিলিংফ্যান পরিষ্কার করেন। বিষয়টি নিয়ে লিখন ও তার স্ত্রী শান্তার মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে শান্তা ঘরে দরজা আটকে দিয়ে সিলিংফ্যানে ওড়না বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
