জেলার হাতিয়ায় নদীর পাড় ভেঙে পানিতে ডুবে তিন ভাই মারা গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার চানন্দী ইউনিয়নের কেরিং চরের কোল্ড স্টোর বাজারের পাশে এই ঘটনা ঘটে।
তারা হলেন-স্থানীয় বাসিন্দা হাছান উদ্দিনের তিন ছেলে রিয়াজ (১১), রিহাদ (৮) ও রাহাদ (৭)।
জানা গেছে, ভোরে তিন ভাই মাছ ধরার জন্য বাড়ির পাশের নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। এসময় মাটি ভেঙে তারা নদীতে তলিয়ে যায়। দুপুরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরুল হুদা ঘাটনার সত্যতা নিশ্চিত করেছেন।
