জাতীয় ঐক্যফ্রন্টের শরীক গণফোরামের দুই প্রার্থীর শপথ নেওয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমাদের ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল, আমরা যেহেতু এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি অতএব বিএনপি এবং ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন আমাদের কেউ শপথ নিয়ে সংসদে যাবেন না। এটা বিএনপি এবং ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল। এখন ঐক্যফ্রন্টের দুইজন সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। গণফোরাম তাদের বিষয়ে সিদ্ধান্ত নিবে। আমরা শুনেছি তারা সংসদে অংশগ্রহণ করবে। তখন আমরা আমাদের যে বিধি-বিধান আছে এবং ঐক্যফ্রন্টের যে সিদ্ধান্ত আছে সেই প্রেক্ষাপটে ব্যবস্থা গ্রহণ করব।
গতকাল রবিবার জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে নিয়ে ড. মোশাররফ মাজারে ফুলের শ্রদ্ধা জানান।
