মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৪ জুন ২০১৫, ১১:০৭
 
মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো পাঁচজন।
 
রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূঞা জানান, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার আমগ্রাম এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 

তিনি আরো জানান, ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।