ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে পাঁচজন আহত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলার বাগের হাট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোবাইকটি গড়েয়া থেকে ৬জন যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে। ওপর দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টর বাগের হাট নামকস্থানে পৌঁছলে মুখোমুখি সংষর্ষের ঘটনা ঘটে।
এতে ঘনটাস্থলেই হজরত আলী (৩৬) নামে অটোবাইক চালক মারা যান। পরে আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার এসআই আতিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
