খুলনা সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সোহাগ আলি (২১) চার তলা থেকে নারকেল পাড়তে গিয়ে নিহত হয়েছেন। তিনি পলিটেকনিকে মেরিন ইঞ্জিনিয়ারিং টেকনোলোজির ৫ম সেমিস্টারের ছাত্র।
জানা গেছে, খুলনা বিএলসি ভবনের সামনে খালিশপুর সোরয়ারের ভবনের একটি মেসে থাকতেন সোহাগ।
শুক্রবার ভোররাতে সোহাগ ঘুম খেকে উঠে এই ভবনের ৪ তলার খোলা বারান্দায় যান। বারান্দা ঘেঁষে থাকা একটি নারকেল গাছ থেকে ডাব পাড়তে গেলে তিনি মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষ মুজিবনগরের নিজ বাড়িতে পারিবারিক গোনস্থানে দাফন করা হবে।
মেহেরপুরের মুজিবনগরের ভবানীপুর গ্রামের সামসুজ্জোহার ছেলে সোহাগ।
