ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর দিয়াবাড়ী থেকে সংঘবদ্ধ ডাকাত দলের হোতা স্বাধীনসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন জানান, রাজধানীর দিয়াবাড়ীতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ডাকাত দলের হোতা স্বাধীনসহ ৯ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন : কোরআন সঠিকভাবে না বুঝে ইসলামে বহুবিবাহের অনুশীলন করা হয়: মিশরীয় ইমাম
তিনি আরো জানান, সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ইত্তেফাক/ইউবি
