স্ত্রী নাজনীন আক্তারের করা নারী নির্যাতনের মামলায় জিটিভির বার্তা সম্পাদক রকিবুল ইসলাম মুকুলকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে এই আদেশ দেন।
এর আগে মিরপুর থানার পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মাসুদ পারভেজ মুকুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
গত বৃহস্পতিবার সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক চাওয়ার অভিযোগে মামলা করেন তার স্ত্রী দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আক্তার। এই মামলার আরেক আসামি মেহেরুন বিনতে ফেরদৌস।
শুক্রবার গভীর রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে মুকুলকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।
