লালমনিরহাটের হাতীবান্ধায় জলপাইয়ের বিচি (বীজ) গলায় আটকে রিয়াজুল ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে হাতীবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াজুল ওই গ্রামের কলিমুদ্দিনের ছেলে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জলপাই খাওয়ার সময় হঠাৎ একটি বিচি গলায় আটকে গেলে গুরুতর অসুস্থ হয় রিয়াজুল। পরে পরিবারের লোকজন তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাঈম হোসেন নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/ইউবি
